Bolly Tolly News, Kolkata, 24th August 2018 : দক্ষিণ কলকাতার যাদবপুরে বুধবার চার বছরের ছোট্ট অপরাজিতা 14,800 টাকা তুলে দিল কেরালায় বন্যা ক্ষতিগ্রস্থ ছোট বোনদের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল আত্মীয়দের দেওয়া ও বাবা মায়ের থেকে পাওয়া টাকায় CD প্লেয়ার কিনে নাচ এর রিহারসাল করার কিন্তু মত পাল্টে যায়, টিভিতে ও কাগজে কেরলার বন্যার ঘটনা দেখে, সে ঠিক করে তার সঞ্চয়ের সবটুকু টাকা তুলে দেবে সেই বন্যা ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে।
এদিন অপরাজিতা তার বাবা মায়ের সঙ্গে আসে সিপিএম পার্টির রাজ্য দপ্তরে এবং সেখানে তার সঞ্চয় তুলে দেয় কমরেড বিমান বসুর হাতে। সবশেষে ছোট্ট অপরাজিতা জানায় : "আমি চাই এই টাকা দিয়ে আমার কেরালার বোনদের সাহায্য করা হোক।"

Comments